রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফাহিমের কণ্ঠে ‘অশ্রু’, সুরও করেছেন নিজেই অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের দাপট, ৯ উইকেটের ঐতিহাসিক জয় বিনামূল্যে মিলবে ফেসবুকের ভেরিফায়েড ব্লু ব্যাজ, লাগবে শুধু সেলফি ভিডিও সুবর্ণচরে প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার হাতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার গোলের পর কেন কেঁদেছেন মেসি ? ‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড়

ডেন্টালে ভর্তি পরীক্ষা : বন্ধ রাখতে হবে ফটোকপির দোকান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ১৫৭৮ Time View
ফাইল ছবি

ডেন্টাল কোর্সে (বিডিএস) ভর্তি পরীক্ষা কেন্দ্রের আশপাশ এলাকায় ফটোকপির দোকান বন্ধ রাখতে হবে। আগামী ১০ নভেম্বর ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এই পরীক্ষার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সচিবালয়ে বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় গৃহীত হওয়া এই সিদ্ধান্ত বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া এদিন পরীক্ষার্থীরা ঘড়িসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব ফয়েজ আহম্মেদ ওই সভায় সভাপতিত্ব করেন।

কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি সভা থেকে আহ্বান জানানো হয়। সভায় জানানো হয়, কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে প্রশ্নপত্র পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। তাই প্রশ্নপত্র ফাঁসের বিন্দুমাত্র সুযোগ নেই। ইতোমধ্যে গত ১ সেপ্টেম্বর থেকে সব মেডিকেল ভর্তি কোচিং বন্ধ করা হয়েছে।

এবারের বিডিএস ভর্তি পরীক্ষার সরকারি ৫৩২ এবং বেসরকারি ১ হাজার ৩৮৫ আসনের বিপরীতে ২২ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর ৯টি ভেনুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েসনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদসহ ভর্তি পরীক্ষার ওভারসাইট কমিটির সদস্য, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম পুলিশ কমিশনারের প্রতিনিধি, র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊধ্র্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *