বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল

১৯ দিন পর সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৭৮৪ Time View
ফাইল ছবি

১ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ঈদুল আযহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও কোর্টের অবকাশ শেষে আজ ২০ জুলাই থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হলো।

সকাল সোয়া ৯ টার দিকে আজ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য আজ ২০ জুলাই থেকে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্টের ৫০টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বেঞ্চ গঠন করে প্রধান বিচারপতির দেয়া নির্দেশনার নোটিশ সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

এই নির্দেশনায় বলা হয়, ‘আমি এতদ্বারা নির্দেশ করছি যে, আগামী ২০ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চগুলো গঠন করা হলো।’

নোটিশে ৫০ একক ও দ্বৈত বেঞ্চের নাম বিচারিক এখতিয়ারসহ উল্লেখ করা হয়। এসব বেঞ্চের মধ্যে রয়েছে  ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ২০টি একক বেঞ্চ। আজ থেকে এসব বেঞ্চে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

তবে ছুটি ও অবকাশকালীন আপিল বিভাগে চেম্বার কোর্ট ও হাইকোর্ট বিভাগে বেশ কয়েকটি অবকাশকালীন বেঞ্চে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি শুনানি ও নিষ্পত্তি হয়েছে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *