সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, লজ্জায় দেশ ছাড়লেন আয়োজক তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

মোসাব্বির হত্যার প্রতিবাদে শনিবার সারাদেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯৫ Time View

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আগামী শনিবার (১০ জানুয়ারি) ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিহত মোসাব্বিরের জানাজার আগে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।


সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী শনিবার দেশের সব জেলা, মহানগর এবং রাজধানীর সব থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হবে।


নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জানাজায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। জানাজার আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা অভিযোগ করেন, আজিজুর রহমান মোসাব্বিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং অনতিবিলম্বে খুনিদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *