রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিনামূল্যে মিলবে ফেসবুকের ভেরিফায়েড ব্লু ব্যাজ, লাগবে শুধু সেলফি ভিডিও সুবর্ণচরে প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার হাতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার গোলের পর কেন কেঁদেছেন মেসি ? ‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

‘আমার নির্বাচনী প্রচারণায় আসার কথা ছিল শহীদ ওসমান হাদির’ : ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৪৬৪ Time View

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সন্ত্রাসীদের গুলিতে নিহত ওসমান হাদির তার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথা ছিল। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঘটকেরচর এলাকায় আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আক্ষেপ প্রকাশ করে বলেন, “শহীদ ওসমান হাদি আমার নির্বাচনী এলাকায় আসার কথা ছিল। তিনি নিজেই স্বতঃস্ফূর্তভাবে আমার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, প্রচারণায় আসার আগেই সন্ত্রাসীদের নির্মম গুলিতে তিনি শহীদ হন।”


শুক্রবার রাত ৮টার দিকে আয়োজিত এই কর্মীসভায় ব্যারিস্টার ফুয়াদ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ওসমান হাদির আত্মত্যাগের বিষয়ে কথা বলেন। তার এই বক্তব্যে সভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তিনি অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জ ও মুলাদী এলাকায় গণসংযোগ ও কর্মীসভা চালিয়ে যাচ্ছেন এবি পার্টির এই শীর্ষ নেতা।

 

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *