বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল

তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৫ Time View

তুরস্কে একটি এফ-১৬ ফ্যালকন যুদ্ধবিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের পাইলট নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।


তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, যুদ্ধবিমানটি উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর রেডিও ও ট্র্যাকিং যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ। ব্যাপক তল্লাশির পর বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।


তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “দুর্ভাগ্যজনক এই ঘটনায় আমাদের বীর পাইলট শহীদ হয়েছেন।” তবে বিমানটি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি তদন্ত দল কাজ শুরু করেছে। তাদের অনুসন্ধানের পরই দুর্ঘটনার মূল কারণ জানা যাবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহত পাইলটের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *