শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ লেবাননে স্থল অভিযান চালানোর ঘোষণা ইসরায়েলের রাজধানী ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস যুক্তরাষ্ট্রের কাছে ‘অনন্তকাল’ যুদ্ধ করার মতো অস্ত্রের মজুত আছে: ট্রাম্প পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

লেবাননে স্থল অভিযান চালানোর ঘোষণা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৯ Time View

লেবাননের ভেতরে আরও অগ্রসর হতে এবং নতুন করে কৌশলগত এলাকাগুলো দখল করতে সেনাবাহিনীকে (আইডিএফ) চূড়ান্ত অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী কাৎজ জানিয়েছেন, ইসরায়েলের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ওপর লেবানন থেকে গুলিবর্ষণ ও হামলা বন্ধ করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমি আইডিএফকে লেবাননের অতিরিক্ত কৌশলগত এলাকা দখল এবং স্থলভাগে আরও অগ্রসর হওয়ার অনুমোদন দিয়েছি।”


লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে কাৎজ বলেন, “আইডিএফ লেবাননে হেজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়ে যাচ্ছে। এই সন্ত্রাসী সংগঠনটি ইসরায়েলের ওপর আক্রমণের জন্য চরম মূল্য দিচ্ছে এবং ভবিষ্যতেও দিতে থাকবে।”


ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকার বাসিন্দাদের নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমরা গ্যালিলির সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমরা তা পূরণ করতে বদ্ধপরিকর। সীমান্তে বসবাসকারীদের সুরক্ষা নিশ্চিত করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”

নেতানানিয়াহুর এই নতুন নির্দেশনার ফলে লেবানন সীমান্তে সংঘাত আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *