শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ লেবাননে স্থল অভিযান চালানোর ঘোষণা ইসরায়েলের রাজধানী ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস যুক্তরাষ্ট্রের কাছে ‘অনন্তকাল’ যুদ্ধ করার মতো অস্ত্রের মজুত আছে: ট্রাম্প পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫০ Time View

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক বার্তায় তিনি এই শোক জানান।


জামায়াত আমির তার স্ট্যাটাসে লিখেন, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইলো আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।”


শোকপ্রকাশের পাশাপাশি ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেন, “মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। এই পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে মোড় নেয়, তবে তা শুধু একটি দেশের নয়—পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।”


পবিত্র রমজান মাসে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্বশান্তিকে আরও বিপন্ন করে তুলবে।”

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে মুসলিম বিশ্বের বিভিন্ন নেতা ও সংস্থা শোক প্রকাশ করছেন। জামায়াত আমিরের এই বার্তা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার প্রতি দলটির অবস্থানকে তুলে ধরে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *