সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল দেব-শুভশ্রীর বিয়ে হলে ভালোই হতো: রাজ চক্রবর্তী অ্যান্টার্কটিকার বরফের ৪ হাজার ফুট নিচে মিলল প্রাচীন জঙ্গল ও নদীর অস্তিত্ব! অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম : ভবঘুরে সম্রাট বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ: কনে বদলের অভিযোগ গড়িয়েছে আদালতে, বর কারাগারে আজ থেকে ৪ দিনের কর্মসূচিতে নামছেন ৭ কলেজের শিক্ষার্থীরা ফেসবুকের বিশ্বসেরা ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান, পেছনে ফেললেন ট্রাম্পকেও আসন সমঝোতার টানাপোড়েন: ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াতের বৈঠকে ৯ দলের নেতারা গুঞ্জনই সত্যি হলো: আজ বিয়ের পিঁড়িতে রাফসান সাবাব ও জেফার

আসন সমঝোতার টানাপোড়েন: ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াতের বৈঠকে ৯ দলের নেতারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১২০ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগি নিয়ে জোটের ভেতরে সৃষ্ট টানাপোড়েনের মধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জোটের অন্য শরিকরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।


বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বৈঠকের একটি ছবিতে দেখা গেছে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির আহ্বায়ক (চেয়ারম্যান) মজিবুর রহমান মঞ্জু, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ এবং খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ শীর্ষ নেতারা।


জোটের অন্যতম প্রধান শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি আজকের বৈঠকে উপস্থিত ছিলেন না। দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আজকের বৈঠকে আমাদের কোনো প্রতিনিধি নেই। তবে সমঝোতার বিষয়ে আলোচনা চলমান রয়েছে। জোটে থাকা না থাকার বিষয়টি পরবর্তীতে জানানো হবে।”

দুপুর দেড়টার দিকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনো তৈরি হয়নি, বহুমাত্রিক আলোচনা চলছে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থীদের এক বাক্স নীতিকে ভিত্তি করে যে রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল, তাতে কিছুটা ‘অস্বস্তি’ তৈরি হলেও সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনো আসেনি।”


আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি এবং গণভোটের দাবিতে একযোগে কর্মসূচি পালন করে আসছিল ইসলামী ও সমমনা দলগুলো। এই জোটে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াও রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাগপা, বিডিপি, এলডিপি, এনসিপি এবং এবি পার্টি।

আসন সমঝোতা নিয়ে বিরোধের জেরে ইসলামী আন্দোলনের অনুপস্থিতিতে আজকের এই বৈঠক জোটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। তবে ইসলামী আন্দোলন বলছে, চূড়ান্ত সিদ্ধান্ত হলে তারা আনুষ্ঠানিকভাবে জাতিকে জানাবে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *