বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অ্যান্টার্কটিকার বরফের ৪ হাজার ফুট নিচে মিলল প্রাচীন জঙ্গল ও নদীর অস্তিত্ব! অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম : ভবঘুরে সম্রাট বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ: কনে বদলের অভিযোগ গড়িয়েছে আদালতে, বর কারাগারে আজ থেকে ৪ দিনের কর্মসূচিতে নামছেন ৭ কলেজের শিক্ষার্থীরা ফেসবুকের বিশ্বসেরা ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান, পেছনে ফেললেন ট্রাম্পকেও আসন সমঝোতার টানাপোড়েন: ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াতের বৈঠকে ৯ দলের নেতারা গুঞ্জনই সত্যি হলো: আজ বিয়ের পিঁড়িতে রাফসান সাবাব ও জেফার দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ‘ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে’—নিজের সেই বক্তব্য কাঠগড়ায় দাঁড়িয়ে শুনলেন পলক ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে: হাসনাত আবদুল্লাহ

সিডনিতে বন্যায় হাজার হাজার লোক বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৯৫৮ Time View

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে মঙ্গলবার বন্যা মারাত্মক রূপ নিয়েছে। বাড়িঘর জলমগ্ন এবং সড়ক তলিয়ে গেছে। হাজার হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছে।

কর্মকর্তারা বলছেন, নিউ সাউথ ওয়েলস রাজ্যে পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় জরুরি সেবার লোকজন প্রায় ৫০ হাজার লোককে অন্যত্র সরে যেতে কিংবা সরে যাওয়ার প্রস্তুতি নেয়ার নিদের্শ দিয়েছে।  সিডনিতে গতরাতে জরুরি সেবার লোকজন সেনা সদস্যদের সহযোগিতায় ২২ জনকে উদ্ধার করে। পরিস্থিতি বিবেচনায় সিডনিতে একশ’ সেনা মোতায়েন করা হয়েছে।

কর্মকর্তারা আরো বলেন, প্রবল বৃষ্টি, বন্যা ও প্রচন্ড বাতাসের কারণে ১৯ হাজার বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ফেডারেল সরকার নিউ সাউথ ওয়েলস রাজ্যের ২৩টি প্লাবিত অংশে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করেছে এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ত্রাণ দেয়ার উদ্যোগ নিয়েছে।

এদিকে নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী ডোমেনিক পেরোটেট লোকজনকে বাড়ি ঘর ছেড়ে যাওয়ার নির্দেশ পালনের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, মার্চে প্রবল ঝড় বৃষ্টিতে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বন্যা দেখা দেয়। এ সময়ে ২০ জনের প্রাণহানি ঘটে।
জলবায়ু পরিবর্তনের খ্ষতিকর প্রভাবের শিকার অস্ট্রেলিয়ায় বন্যা, খরা, দাবানলসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *