সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল দেব-শুভশ্রীর বিয়ে হলে ভালোই হতো: রাজ চক্রবর্তী অ্যান্টার্কটিকার বরফের ৪ হাজার ফুট নিচে মিলল প্রাচীন জঙ্গল ও নদীর অস্তিত্ব! অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম : ভবঘুরে সম্রাট বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ: কনে বদলের অভিযোগ গড়িয়েছে আদালতে, বর কারাগারে আজ থেকে ৪ দিনের কর্মসূচিতে নামছেন ৭ কলেজের শিক্ষার্থীরা ফেসবুকের বিশ্বসেরা ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান, পেছনে ফেললেন ট্রাম্পকেও আসন সমঝোতার টানাপোড়েন: ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াতের বৈঠকে ৯ দলের নেতারা গুঞ্জনই সত্যি হলো: আজ বিয়ের পিঁড়িতে রাফসান সাবাব ও জেফার

ইউক্রেনের জনাকীর্ণ শপিং মলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬ জন নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৭০৯ Time View

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ক্রিমানচাক নগরীর একটি জনাকীর্ণ শপিং মলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গন থেকে রাশিয়ার ব্যাপক সমালোচনা হচ্ছে। মঙ্গলবার জরুরি সার্ভিসের প্রধান একথা জানায়। খবর এএফপি’র।

টেলিগ্রামে পোস্ট করা সান্ধ্যকালীন ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি বলেন, ‘ক্রিমানচাকের কেন্দ্রস্থলে ওই শপিং মলে রাশিয়ার আজকের হামলা ইউরোপীয় ইতিহাসে ভয়াবহ সন্ত্রাসী কর্মকা-গুলোর অন্যতম।’

জরুরি সার্ভিসের প্রধান সার্গি ক্রাক বলেন, ওই শপিং মলে সোমবারের ক্রেপণাস্ত্র হামলার পর সেখানে প্রধান কর্ম ছিল উদ্ধার কাজ, ধ্বংসস্তুপ সরানো ও আগুন নিয়ন্ত্রণে আনা।’
টেলিগ্রামে ক্রাক বলেন, ‘এখন পর্যন্ত আমরা এ ভয়াবহ হামলার ঘটনায় ১৬ জন নিহত ও ৫৯ জন আহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় তথ্য হাল নাগাদ করা হচ্ছে।’
তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সকল গ্রুপ গুরুত্ব সহকারে কাজ করছে। সেখানে সার্বক্ষণিকভাবে উদ্ধার কাজ চলছে।’

এর আগে জেলানস্কি এ নগরীতে ক্ষ্পেণাস্ত্র হামলার সময় ওই শপিং মলে এক হাজারেরও বেশি বেসামরিক নাগরিক থাকার কথা বলেছিলেন। এদিকে যুদ্ধ শুরু হওয়ার আগে ওই নগরীতে জনসংখ্যা ছিল দুই লাখ ২০ হাজার।

ফেসবুকে দেওয়া বার্তায় জেলানস্কি লিখেছেন, ‘শপিং মলটিতে আগুন জ্বলছে। উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে। সেখানে এখন যে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে, তাতে হতাহতের সংখ্যা কল্পনা করা অসম্ভব।’

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *