শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিনামূল্যে মিলবে ফেসবুকের ভেরিফায়েড ব্লু ব্যাজ, লাগবে শুধু সেলফি ভিডিও সুবর্ণচরে প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার হাতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার গোলের পর কেন কেঁদেছেন মেসি ? ‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মেরিনসহ বিমান বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৮২০ Time View

 যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বুধবার ৫ জন মেরিনসহ একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এক মুখপাত্র এ কথা জানান।
হতাহতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি, তবে মেক্সিকান সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার দূরে গ্লামিসের কাছে নেমে আসা বিমানটি তেজষ্ক্রিয় পদার্থ বহন করছিল বলে ছড়িয়ে পড়ার খবর অস্বীকার করেছে সামরিক বাহিনী।
একজন মুখপাত্র এএফপি’কে বলেছেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে, থ্রিডি এয়ারক্রাফট উইং-এর একটি বিমান গ্লামিসের কাছে বিধ্বস্ত হয়েছে।’
তিনি বলেন, ‘বিমানটিতে ৫ জন মেরিন ছিল এবং আমরা সকল ক্রুদের অবস্থা সম্পর্কে নিশ্চিত খবরের অপেক্ষা করছি।’
মুখপাত্র বলেন, ‘সামরিক এবং বেসামরিক প্রথম উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছেন। বিমানটিতে পারমাণবিক উপাদান ছিল বলে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে, এটি সঠিক নয়।’
মেরিন কর্পস এয়ার স্টেশন ক্যাম্প পেন্ডলটনে অবস্থিত বিমান ঘাঁটির এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট হিসেবে এটিকে শনাক্ত করা হয়েছে। অসপ্রে বিমানগুলো ‘উলম্ব টেকঅফ এবং অবতরণ’ করতে পারে। এটিতে হেলিকপ্টারের মতো ঘূর্ণমান পাখা থাকায় সরাসরি উপরে ও নিচে ওঠানামা করতে পারে। আবার বিমানের মতো চলতে পারে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *