বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল

সিরিয়ার নতুন সংবিধান বিষয়ে আলোচনায় সামান্য অগ্রগতি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৮০৬ Time View

সিরিয়ার নতুন সংবিধান প্রনয়ণ বিষয়ে অষ্টম দফার আলোচনা শুক্রবার শেষ হয়েছে। এক্ষেত্রে প্রতিদ্বন্দী বিরোধী দলগুলোর সাথে আলোচনায় একেবারে যতসামান্য অগ্রগতি হয়েছে। জাতিসংঘ মধ্যস্থতাকারী একথা জানান। খবর এএফপি’র।

২০১৯ সালের সেপ্টেম্বরে সিরিয়ার সাংবিধানিক কমিটি গঠন এবং এর এক মাস পর প্রথম বৈঠক আয়োজন করা হয়।

এ ব্যাপারে সম্ভাব্য আলোচনার লক্ষ্য যুদ্ধপ্রবণ এদেশের সংবিধান পুনর্লিখন । এক্ষেত্রে আশা করা হচ্ছে এই আলোচনা বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার সুযোগ করে দিতে পারে।
জাতিসংঘ দূত গির পেডারসানের মধ্যস্থতায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার, বিরোধী দল ও সুশীল সমাজের ১৫ প্রতিনিধির মধ্যে এই আলোচনা হয়।

তবে নরওয়ের ওই কূটনীতিক বলেন, সরকার ও বিরোধী দলের প্রতিনিধি দলের নেতাদের সভাপতিত্বে চলতি সপ্তাহের অষ্টম দফার আলোচনায় সামান্য অগ্রগতি হয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান সংরক্ষণ ও শক্তিশালী করা, সংবিধানের শক্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক চুক্তি কার্যকর করা ও অন্তবর্তীকালীন শাসন ব্যবস্থাসহ সাংবিধানিক মূলনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এক দিন প্রতিনিধি দলের উপস্থাপন করা প্রত্যেকের মূলনীতি নিয়ে সাংবিধানিক খসড়ার বিষয়ে আলোচনা হয়। ওই সপ্তাহের আলোচনার পর পঞ্চম দিন শুক্রবার প্রতিনিধিরা খসড়া সংবিধানের সংশোধনী জমা দেন।

সভাপতিরা আগামী ২৫ থেকে ২৯ জুলাই জেনেভায় নবম দফার আলোচনা অনুষ্ঠানের ব্যাপারে সম্মত হয়েছেন।

সিরিয়ার শাসন ব্যবস্থার পরিবর্তনের দাবি জানানো বিক্ষোভকারীদের ওপর সহিংস দমনপীড়নের পর ২০১১ সালে দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *