বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল দেব-শুভশ্রীর বিয়ে হলে ভালোই হতো: রাজ চক্রবর্তী অ্যান্টার্কটিকার বরফের ৪ হাজার ফুট নিচে মিলল প্রাচীন জঙ্গল ও নদীর অস্তিত্ব! অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম : ভবঘুরে সম্রাট বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ: কনে বদলের অভিযোগ গড়িয়েছে আদালতে, বর কারাগারে আজ থেকে ৪ দিনের কর্মসূচিতে নামছেন ৭ কলেজের শিক্ষার্থীরা ফেসবুকের বিশ্বসেরা ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান, পেছনে ফেললেন ট্রাম্পকেও আসন সমঝোতার টানাপোড়েন: ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াতের বৈঠকে ৯ দলের নেতারা গুঞ্জনই সত্যি হলো: আজ বিয়ের পিঁড়িতে রাফসান সাবাব ও জেফার দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

পদ্মা সেতু উদ্বোধন বিশ্বব্যাংকের সামনের যুক্তরাষ্ট্র আ. লীগের আনন্দ সমাবেশ ২৪ জুন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৬৯৮ Time View
নিউ ইয়র্ক: পদ্মা সেতু উদ্বোধনের দিনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের আনন্দ সমাবেশের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামীগ। আগামী ২৪ জুন বিকেল ৩টায় এ আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসমূহ। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।
যুক্তরাষ্ট্র আওয়ামীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান, আগামী ২৫ জুন সকাল ১০ টায় (বাংলাদেশ সময়) প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের ঐতিহাসিক পদ্মা সেতুর উদ্বোধনকালে আগামী ২৪ জুন বিকেল ৩টা (যুক্তরাষ্ট্র সময়)ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের আনন্দ সমাবেশের প্রস্তুতি নিয়েছে। উক্ত আনন্দ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, সকল অঙ্গসংগঠন ও আপোয়ামীলীগ সমর্থিত সকল প্রবাসীদের যথাসময়ে উপস্থিত থেকে সমাবেশকে সফল ও সার্থক করার আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতারা।
উল্লেখ্য, ২০১২ সালে পদ্মা সেতু প্রকল্প নিয়ে বিশ্বব্যাংক প্রধানমন্ত্রী ও তাঁর সরকার এবং তাঁর পরিবারের সদস্যদের নামে মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। প্রতিবাদের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এক হাজারের বেশি নেতাকর্মীদের নিয়ে ২০১২ সালের ১১ জুন বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ ও অবরোধ করে ইতিহাসে সৃষ্টি করেছিলেন যা পরবর্তীতে প্রধানমন্ত্রী এক বক্তৃতায় উল্লেখ করেন।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *