বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল দেব-শুভশ্রীর বিয়ে হলে ভালোই হতো: রাজ চক্রবর্তী অ্যান্টার্কটিকার বরফের ৪ হাজার ফুট নিচে মিলল প্রাচীন জঙ্গল ও নদীর অস্তিত্ব! অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম : ভবঘুরে সম্রাট বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ: কনে বদলের অভিযোগ গড়িয়েছে আদালতে, বর কারাগারে আজ থেকে ৪ দিনের কর্মসূচিতে নামছেন ৭ কলেজের শিক্ষার্থীরা ফেসবুকের বিশ্বসেরা ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান, পেছনে ফেললেন ট্রাম্পকেও আসন সমঝোতার টানাপোড়েন: ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াতের বৈঠকে ৯ দলের নেতারা গুঞ্জনই সত্যি হলো: আজ বিয়ের পিঁড়িতে রাফসান সাবাব ও জেফার দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

বিমানবন্দর পরিচালনায় আমিরাতের সঙ্গে তালিবানের চুক্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৭৬৩ Time View

আফগানিস্তানের বিমানবন্দরগুলো পরিচালনায় তালিবান সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বলে জানিয়েছেন কট্টরপন্থি গোষ্ঠীটির ভারপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রী।
তুরস্ক, আরব আমিরাত ও কাতারের সঙ্গে কয়েক মাসের আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মঙ্গলবার (২৪ মে) টুইটারে জানিয়েছেন মোল্লা আবদুল গণি বারাদার।

পরে কাবুলে সাংবাদিকদের তিনি বলেন, তার প্রশাসন আরব আমিরাতের সঙ্গে নতুন করে বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং চুক্তি করতে যাচ্ছে।
এতে বিদ্যমান চুক্তির বাইরে কিছু থাকছে কি না কিংবা বিমানবন্দরের নিরাপত্তাও যুক্ত হচ্ছে কি না তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর বিরুদ্ধে দুই দশক যুদ্ধ চালানো তালিবানের কাছে বিমানবন্দরের নিরাপত্তা ইস্যুটি খুবই সংবেদনশীল; আফগানিস্তানে বিদেশি বাহিনীর প্রত্যাবর্তন চায় না বলেও বারবারই জানিয়েছে তারা।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *