বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল দেব-শুভশ্রীর বিয়ে হলে ভালোই হতো: রাজ চক্রবর্তী অ্যান্টার্কটিকার বরফের ৪ হাজার ফুট নিচে মিলল প্রাচীন জঙ্গল ও নদীর অস্তিত্ব! অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম : ভবঘুরে সম্রাট বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ: কনে বদলের অভিযোগ গড়িয়েছে আদালতে, বর কারাগারে আজ থেকে ৪ দিনের কর্মসূচিতে নামছেন ৭ কলেজের শিক্ষার্থীরা ফেসবুকের বিশ্বসেরা ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান, পেছনে ফেললেন ট্রাম্পকেও আসন সমঝোতার টানাপোড়েন: ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াতের বৈঠকে ৯ দলের নেতারা গুঞ্জনই সত্যি হলো: আজ বিয়ের পিঁড়িতে রাফসান সাবাব ও জেফার দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

জাপান যাচ্ছেন বাইডেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ৬৩৭ Time View

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার জাপান সফরে যাচ্ছেন। এর আগে তিনি দক্ষিণ কোরিয়া সফর করেন। দক্ষিণ কোরিয়া থেকেই তিনি জাপানের উদ্দেশ্যে যাত্রা করেন।
চীনের উত্থান এবং বিপদজনক পরমাণু শক্তিসম্পন্ন উত্তর কোরিয়াকে মোকাবেলায় এশিয়ায় মার্কিন নেতৃত্বকে শক্তিশালী করার লক্ষ্যে বাইডেন এ দু’দেশ সফর করছেন।
দক্ষিণ কোরিয়া সফরকালে বাইডেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েলের সাথে দফায় দফায় বৈঠক করেন। এ সময়ে উভয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সামরিক  আাস্ফালন মোকাবেলায় সামরিক মহড়া জোরদারের বিষয়ে আলোচনা করেন।
্এদিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বাইডেনের সফরকালে কিম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়ে এ অঞ্চলে উত্তেজনা বাড়াতে পারেন।
বাইডেন বলেন, গণতান্ত্রিক মিত্রদের মধ্যে সম্পর্ক অবশ্যই আরো গভীর করতে হবে।
ইয়ুনের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বিশ্বে গণতন্ত্র ও স্বৈরাচারের মধ্যে প্রতিযোগিতার বিষয়টি তুলে ধরে বলেন, এশিয়া প্যাসিপিক অঞ্চল মূল যুদ্ধক্ষেত্র।
দক্ষিণ কোরিয়া ছাড়ার আগে বাইডেন হুন্দাই কোম্পানীর চেয়ারম্যানের সাথে বৈঠক করেন। মার্কিন অঙ্গরাজ্য জর্জিয়ায় ৫.৫ বিলিয়ন ডলার বিনিয়োগে হুন্দাইয়ের সিদ্ধান্তকে উদযাপনই এ বৈঠকের উদ্দেশ্য ছিল।
এছাড়া বাইডেন ইয়ুনসহ মার্কিন ও দক্ষিণ কোরীয় সৈন্যদের সাথে সাক্ষাত করেন।
বাইডেন মঙ্গলবারের কোয়াড শীর্ষ সম্মেলনের আগে সোমবার জাপানে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং স¤্রাট নারুহিতোর সাথে সাক্ষাত করবেন।
অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ এ সম্মেলনে মিলিত হবেন।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *