বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল

পেরুতে বাস দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৬৪৯ Time View

পেরুতে বাস দুর্ঘটনায় দুই শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে। একটি বাস রাস্তা থেকে উল্টে গিরিখাতে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। রোববার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, রাজধানী লিমার উত্তরে আনকাস অঞ্চলে বাসটি রাস্তা থেকে উল্টে গিয়ে গড়তে গড়তে একশ’ মিটার গভীর গিরিখাতে পড়ে যায়।

বাসটি তায়াবাম্বা মহাসড়ক হয়ে দেশটির উত্তরাঞ্চলীয় লা লিবার্টেড থেকে লিমার দিকে যাচ্ছিল। বেসামরিক প্রতিরক্ষা সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘আনকাস অঞ্চলে এ দুর্ঘটনার পর আমরা ১১ জনের মৃত্যুর ও ৩৪ জন আহত হওয়ার খবর পেয়েছি।’ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটির ভিতর থেকে লাশগুলো বের করার চেষ্টা করতে রোববার সকাল পর্যন্ত কাজ করেন।

আহতদের সিহুয়াস প্রদেশের আঞ্চলিক হাসপাতালে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, তারা দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে। গত ফেব্রুয়ারিতে উত্তরাঞ্চলীয় তায়াবাম্বা শহরে বাস দুর্ঘটনায় ২০ জন প্রাণ হারান। ওই বাসটিও একইভাবে গিরিখাতে পড়ে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ফেব্রুয়ারি মাসে, তায়াবাম্বা শহরে এক বাস দুর্ঘটনায় ২০ জন নিহত হয়।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *