সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, লজ্জায় দেশ ছাড়লেন আয়োজক তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে থর্প

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ৭৩০ Time View

‘গুরুতর’ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্রাহাম থর্প। ইংল্যান্ডের গতকাল প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

থর্পের পরিবারের অনুরোধে এক বিবৃতিতে পিসিএ জানিয়েছে, ‘সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন থর্প এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অসুস্থতার কারন এখনও অস্পষ্ট এবং এই সময়ে আমরা তার ও তার পরিবারের গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করছি। গ্রাহাম ও তার পরিবার আমাদের ভাবনায় আছে।’

১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১শটি টেস্ট ও ৮২টি ওয়ানডে খেলেছেন থর্প। টেস্টে ১৬টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ-সেঞ্চুরিতে ৬৭৪৪ রান করেছেন তিনি।  আর ২১টি হাফ-সেঞ্চুরিতে ওয়ানডেতে ২৩৮০ রান রয়েছে তার।
সদ্য আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব পান ৫২ বছর বয়সী থর্প। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ইংল্যান্ডের কোচিং প্যানেলে ছিলেন তিনি। সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ ব্যবধানে সিরিজ হারের কারনে এক দশক পর ইংল্যান্ডের কোচিং প্যানেল থেকে সরে দাঁড়ান থর্প।

২০০৫ সালে ক্রিকেট ক্যারিয়ার শেষ করে অস্ট্রেলিয়ায় কোচিং ক্যারিয়ার শুরু করেন থর্প। নিউ সাউথ ওয়েলসের সাথে কাজ করেছেন তিনি। ২০১০ সালে ইংল্যান্ডের কোচিং প্যানেলের সাথে কাজ শুরু করেন থর্প। ক্রিস সিলভারউডের অধীনে তার সহকারী কোচ ও ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *