রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিনামূল্যে মিলবে ফেসবুকের ভেরিফায়েড ব্লু ব্যাজ, লাগবে শুধু সেলফি ভিডিও সুবর্ণচরে প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার হাতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার গোলের পর কেন কেঁদেছেন মেসি ? ‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

দ্বিতীয়স্থানে উঠে এলেন সাকিব

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৪০১ Time View

আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে তালিকার  দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তার সংগ্রহে আছে ৩৪৬ রেটিং।
৩৮৫ রেটিং নিয়ে শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। জাদেজার চেয়ে ৩৯ রেটিং পিছিয়ে আছেন সাকিব।
চলমান দুই  টেস্ট সিরিজে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ হওয়া প্রথম  ম্যাচে  ব্যাট হাতে দুই ইনিংসেই হাফ-সেঞ্চুরি করেন তিনি। ৫১ ও ৬৩ রানের দু’টি দায়িত্বশীল ইনিংস খেলেন সাকিব। দুই ইনিংসেই দলের চরম বিপর্যয়ের সময়ে দারুন  ব্যাট করেছেন তিনি।
বল হাতে পুরোপুরিভাবে নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। দুই ইনিংসে মাত্র ১ উইকেট পেলও  অ্যান্টিগা টেস্টের পারফরমেন্সে র‌্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে জায়গা করে নিয়েছেন সাকিব।
আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। ঐ টেস্টেও ভালো পারফরমেন্স করে র‌্যাংকিংয়ে নিজের অবস্থানকে সুসংহত করার সুযোগ থাকছে সাকিবের সামনে।
২০১১ সালে প্রথম অলরাউন্ডার তালিকার শীর্ষ স্থানটি দখল করেন সাকিব।
সাকিব দুই ধাপ এগিয়ে যাওয়ায়, এক ধাপ করে নিচে নেমে যেতে হয়েছে ভারতের রবীচন্দ্রন অশি^ন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে। ৩৪১ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছেন অশি^ন। আর ৩২৯ রেটিং নিয়ে চতুর্থস্থানে হোল্ডার।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *