বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ

বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে : হানিফ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩৯০ Time View

বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে। এখন মুখে যাই বলুক বিএনপি আগামী নির্বাচনেও অংশ নেবে।’

হানিফ আজ সোমবার সকালে কুষ্টিয়ায় বীজ প্রত্যয়ন এজেন্সির নব নির্মিত ভবন উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় আওয়ামী লীগের নেতা কর্মীসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বলেন, আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কোন ফন্দি ফিকির করেনা, এ অভ্যাস বিএনপির আছে। আমরা আগামী নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে যা যা করা দরকার তা করবো।

তিনি বলেন, যে দলের শীর্ষ নেত্রী এতিমের টাকা আত্মসাত করে কারগারে, আরেক নেতা দুর্নীতি ও সন্ত্রাসের মামলায় বিদেশে পালিয়ে আছেন। সেই দলের নেতাকর্মীদের অন্যদল সম্পর্কে মন্তব্য করার আগে আ্য়নায় নেজিদেরে চেহারা দেখা উচিত।

হানিফ বলেন, আওয়ামী লীগ এদেশের একমাত্র দল যারা গণতন্ত্রে বিশ^াস করে। এই দল স্বাধীনতা উত্তরকাল থেকে এ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে এসেছে। ২০০১ সালের নির্বাচনে ষড়ন্ত্রের কাছে পরাজিত হওয়ার পরও আওয়ামী শান্তিপূর্ণভাবে ভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল। এর বাইরে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কোন নজির নেই।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *