সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, লজ্জায় দেশ ছাড়লেন আয়োজক তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

প্রথম প্রহরে নয়, সিলেটে বিজয় দিবসের অনুষ্ঠান ভোরে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
  • ১১১২ Time View
ফাইল ছবি

সিলেটে মহান বিজয় দিবসের কর্মসূচি অন্য বছর প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে শুরু হলেও এবার শুরু হবে ১৬ ডিসেম্বর ভোর ৬টা ৩১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে। এর আগে সেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী। তিনি জানান, এটি সরকারি সিদ্ধান্ত। সিদ্ধান্ত অনুযায়ী প্রথম প্রহরে শ্রদ্ধা না জানিয়ে শ্রদ্ধা জানাতে হবে ভোর ৬টা ৩১ মিনিট থেকে।

নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত কিনা এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আমার মনে হয় না তেমন কোনো কারণ আছে।

প্রতিবারের মতো এবারও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানের ব্যবস্থাপনায় থাকবেন সম্মিলত নাট্য পরিষদ সিলেটের সদস্যরা।

এর আগে প্রশাসনের সিদ্ধান্তে সিলেটে গত ২৬ মার্চে স্বাধীনতা দিবসের শ্রদ্ধা নিবেদন প্রথম প্রহরের পরিবর্তে ভোর ৫টা ৫৭ মিনিট থেকে শুরু হয়েছিল।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *