সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, লজ্জায় দেশ ছাড়লেন আয়োজক তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

স্বল্প সুদে এসএমই ঋণ দিতে পুনঃঅর্থায়ন তহবিল গঠন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ১৯৫৫ Time View
ফাইল ছবি

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) প্রতিষ্ঠানে কম সুদে ঋণ দিতে ২৪০ মিলিয়ন মার্কিন ডলারের একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রস্তাবিত এ তহবিলে ২০০ মিলিয়ন মার্কিন ডলার দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। বাকি ৪০ মিলিয়ন ডলার দেবে সরকার।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক সার্কুলারে বলা হয়েছে, এ পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মোট প্রকল্প অর্থের সর্বোচ্চ ৯০ শতাংশের যোগান দেবে। অবশিষ্ট ১০ শতাংশ বহন করবে ঋণ গ্রহীতা।

সার্কুলারে আরও বলা হয়েছে এ তহবিলের জন্য কেন্দ্রীয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর কাছ থেকে ৪ শতাংশ হারে সুদ নেবে। একজন গ্রাহক সর্বোচ্চ ৩ কোটি টাকা ঋণ পাবেন। এর মধ্যমেয়াদী ঋণের কার্যকাল হবে ৩ বছর এবং দীর্ঘমেয়াদী ৫ বছর।

এতে পুরুষ ঋণ গ্রহীতাদের বাজার ভিত্তিক সুদের হারে ঋণ দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া তহবিলের ১৫ শতাংশ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ঋণের হার হবে ১০ শতাংশ। মোট তহবিলের দুই-তৃতীয়াংশ কুটির, ক্ষুদ্র ও ছোট শিল্প এবং অবশিষ্ট মাঝারি শিল্পের জন্য নির্ধারিত থাকবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাইরেও এ তহবিল থেকে ঋণ নেয়া যাবে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *