বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ

যুক্তরাষ্ট্রের কাছে ‘অনন্তকাল’ যুদ্ধ করার মতো অস্ত্রের মজুত আছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৯২ Time View

যুক্তরাষ্ট্রের কাছে ‘অনন্তকাল’ যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অস্ত্রের বিশাল মজুত রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।


অস্ত্রের মজুত নিয়ে আত্মবিশ্বাসী ট্রাম্প তার পোস্টে লেখেন, “আমাদের কাছে অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। যুক্তরাষ্ট্রের মজুত পূর্ণ এবং আমরা বড় জয়ের জন্য প্রস্তুত!!!”

তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ট্রাম্পের এই বক্তব্যকে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার এক বড় জানান হিসেবে দেখছেন বিশ্লেষকরা।


অস্ত্রের মজুত নিয়ে কথা বলার পাশাপাশি ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনের কঠোর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, বাইডেন তার মেয়াদের শেষ দিকে ইউক্রেনকে ‘অনেক উচ্চমানের’ মার্কিন অস্ত্র সরবরাহ করেছেন, যা যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী ছিল।

ট্রাম্প উল্লেখ করেন, বাইডেন তার চার বছর মেয়াদের শেষ দিকে এসে ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লা ও উচ্চক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। ওই ক্ষেপণাস্ত্রগুলো ১৯০ মাইল বা ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম ছিল। ট্রাম্পের মতে, এই সিদ্ধান্তগুলো ছিল ভুল।

উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক নীতি এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে বাইডেন প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলোর নিয়মিত সমালোচনা করে আসছেন।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *