সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, লজ্জায় দেশ ছাড়লেন আয়োজক তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

চীনে ‘ফুজিয়ান’ নামে নতুন বিমানবাহী রণতরীর উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৭৭৮ Time View

নিজেদের তৃতীয় ও সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন বিমানবাহী রণতরী উদ্বোধন করেছে চীন। তাইওয়ানের বিপরীতে অবস্থিত প্রদেশের সাথে মিলিয়ে এর নাম রাখা হয়েছে ‘ফুজিয়ান’।

আজ শুক্রবার (১৭ জুন) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংহাইয়ের জিয়াংনান শিপইয়ার্ডে ফুজিয়ান উদ্বোধন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন দেশটির নৌবাহিনীর কর্মকর্তারা ও কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান শু কিলিয়াং।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফুজিয়ান রণতরীটিতে পূর্ণ দৈর্ঘ্যের ফ্লাইট ডেকসহ ক্যাটাপল্ট লঞ্চ সিস্টেম রয়েছে।

এর আগে লিয়াওনিং ও শ্যানডং নামে দুটি রণতরী চীনের নৌবাহিনীতে যোগ করা হয়। এর মধ্যে লিয়াওনিং চীন ১৯৯৮ সালে ইউক্রেনের কাছ থেকে কিনে পুনসজ্জিত করে।

পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনীকে ঢেলে সাজানো প্রেসিডেন্ট শি জিনপিং-এর অন্যতম এজেন্ডা। বর্তমানে একমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই চীনের চেয়েও বেশি সংখ্যক বিমানবাহী রণতরী রয়েছে, যার সংখ্যা ১১টি।

তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীনের এই পদক্ষেপের উদ্দেশ্য পৃথিবীর কাছে তাদের সামরিক সক্ষমতাকে তুলে ধরা, এমনটাই মনে করছেন অনেকে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *