সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, লজ্জায় দেশ ছাড়লেন আয়োজক তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

অনাস্থা ভোটে জিতে গেলেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৭২২ Time View

বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দলীয় পার্লামেন্ট সদস্যদের অনাস্থা ভোটে জিতে গেছেন। ফলে দেশটির প্রধানমন্ত্রী তিনিই থাকছেন।
বরিস জনসন প্রধানমন্ত্রী থাকবেন কি না, সে বিষয়ে সোমবার ভোট দেন তাঁর দল কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্যরা। এতে বরিস জনসনের (৫৭) পক্ষে ২১১ ভোট এবং বিপক্ষে ১৪৮ ভোট পড়ে। যদিও জেতার জন্য জনসনের ১৮০ ভোটের প্রয়োজন ছিল। জয়ী না হলে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রীর পদ হারাতে হতো তাকে।
আস্থা ভোটে জিতে যাওয়ার পর জনসন সাংবাদিকদের বলেন, ‘সরকার হিসেবে আমরা এগিয়ে যেতে পারি এবং যে বিষয়গুলো সত্যিই গুরুত্বপূর্ণ সে সবের ওপর আলোকপাত করতে পারি।’
উল্লেখ্য, করোনাভাইরাসের বিধিনিষিধ উপেক্ষা করে সরকারি বাসভবনে একাধিক পার্টির আয়োজন করেছিলেন বরিস জনসন। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ক্ষমাও চাইতে হয় তাকে।
কারন করোনার বিধিনিষেধের সময় এমন আয়োজন নিষিদ্ধ ছিল। ‘পার্টিগেট কেলেঙ্কারি’ নামে পরিচিতি পাওয়া সেই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে তা নিয়ে কয়েক দফা তদন্ত হয়েছে। যুক্তরাজ্যের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সু গ্রে দুই সপ্তাহ আগে ওই ঘটনার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেন।
তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে থেকেই বরিসের পদত্যাগ দাবি করে আসছিলেন অনেকে। প্রতিবেদন প্রকাশের পর থেকে সেই দাবি জোরালো হয়।
কনজারভেটিভ পার্টির ‘১৯২২ কমিটি’ দলটির নেতৃত্ব নির্বাচনে কাজ করে থাকে। এই কমিটিতে দলটির ১৫ শতাংশ আইনপ্রণেতা যদি চিঠি দিয়ে দলের নেতা ও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তবে তা অনাস্থা ভোটে গড়ায়। ওই কমিটি সোমবার বরিস জনসনের নেতৃত্বের ওপর এ অনাস্থা ভোটের আয়োজন করে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *