রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিনামূল্যে মিলবে ফেসবুকের ভেরিফায়েড ব্লু ব্যাজ, লাগবে শুধু সেলফি ভিডিও সুবর্ণচরে প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার হাতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার গোলের পর কেন কেঁদেছেন মেসি ? ‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

মেসির পাঁচ গোলে আর্জেন্টিনার বড় জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১০৩৮ Time View

এস্তোনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একাই পাঁচ গোল করেছেন লিওনেল মেসি। ওসাসুনার আল সাদার স্টেডিয়ামে তার এই গোলের বন্যায় খর্ব শক্তির এস্তোনিয়াকে ৫-০ ব্যবধানে  উড়িয়ে দিয়েছে জায়ান্ট আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে এর আগে এক ম্যাচে পাঁচ গোল করার কৃতিত্ব দেখিয়েছিলেন সাবেক দুই তারকা হুয়ান আন্দ্রেস মারভেজি ও ম্যানুয়েল মোরেনো।

সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি ৮ মিনিটে স্পট কিক থেকে গোলে সূচনা করেন। এরপর একে একে ৪৫, ৪৭, ৭১ ও ৭৬ মিনিটে আরো চারটি গোল করেছেন। এনিয়ে আর্জেন্টিনার জার্সি গায়ে ১৬২ ম্যাচে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৬।

আর্জেন্টাইন অধিনায়ক এখন সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতার তালিকায় হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাসকে পিছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এলেন। এই তালিকায় পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো ১১৭ গোল করে শীর্ষে রয়েছে। পরের দুই স্থানে রয়েছেন যথাক্রমে ইরানের আলি দেই (১০৯) ও মালয়েশিয়ার মোখতার দাহারি (৮৯)।

পিএসজির এই ফরোয়ার্ড প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ ও আন্তর্জাতিক পর্যায়ে এক ম্যাচে পাঁচ গোল করার কৃতিত্ব দেখালেন।

পেশাদার ক্যারিয়ারে মেসি এর আগে আর একবারই এক ম্যাচে ৫ গোল করেছিলেন। ২০১২ সালের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর সেই ম্যাচে বার্সেলোনার জার্সিতে লেভারকুজেনের বিপক্ষে ৫ গোল করেছিলেন মেসি। এস্তোনিয়ার বিপক্ষে এই জয়ের মাধ্যমে লিওনেল স্কালোনির দল ৩৩ ম্যাচে অপরাজিত থাকলো। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে তারা সর্বশেষ ম্যাচে পরাজিত হয়েছিল।

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ডের মোকাবেলা করবে আর্জেন্টিনা ।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *