সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, লজ্জায় দেশ ছাড়লেন আয়োজক তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

সেলিম খানকে বালু উত্তোলনের অনুমতির রায় বাতিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৬৫০ Time View

মেঘনা নদীর ডুবোচর থেকে চাঁদপুরের ইউপি চেয়ারম্যান মো. সেলিম খানকে বালু উত্তোলনের হাইকোর্টের অনুমোতি বাতিল করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতি সমন্বয়ে গঠিত আপিল বিভাগ বেঞ্চ আজ এই আদেশ দেন।
এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, বালু উত্তোলনে যে সব নিয়ম মানতে হয়, এখানে তার কোন কিছুই অনুসরণ করা হয়নি। বালুমহল ঘোষণা, বালু উত্তোলনে দরপত্র আহ্বানসহ এর কোন কিছুই করা হয়নি। তাই হাইকোর্টের রায়টি আপিল বিভাগ বাতিল করে দিয়েছেন। ফলে সেখান থেকে আর বালু উত্তোলন করা যাবে না।

এটর্নি জেনারেল বলেন, রাষ্ট্র পক্ষের আবেদনের প্রেক্ষিতে মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলনের অনুমতি দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার কোর্ট। আজ রায়টি আপিল বিভাগ বাতিল করলো।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। আর সেলিম খানের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

ডেপুটি এটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান বলেন, হাইকোর্টের রায় বাতিল করার ফলে মেঘনা নদী থেকে সেলিম খানের বালি তোলার আর কোনো সুযোগ নেই।

চাঁদপুরে মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলনের অনুমতি দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেন গত ৪ এপ্রিল আদেশ দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট। চেম্বার কোর্ট  বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *