বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল

সকালটাও রাঙালেন সাকিব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৬৮২ Time View

শেষ বিকেলে যেখানে থেমেছিলেন, সাকিব আল হাসানের শুরুটা করলেন সেখানেই। ঢাকা টেস্টের তৃতীয় দিনের সকালে নাইটওয়াচম্যান কাসুন রাজিথাকে ফিরিয়েছিলেন এবাদত হোসেন।

কিন্তু তাতে স্বস্তি মিলছিল না পুরোপুরি। উইকেটে সেট হয়ে যাওয়া শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নেই যে তখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অস্বস্তির।
সেটা অবশ্য বেশিক্ষণ রাখলেন না সাকিব। করুণারত্নেকে আউট করলেন দুর্দান্ত এক ডেলেভারিতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৭০ রান করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের চেয়ে তারা এখনও পিছিয়ে আছে ১৯৫ রানে।

২ উইকেটে ১৪৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনে ১ রান যোগ হতেই সাজঘরে ফেরত যান কাসুন রাজিথা। ১২ বলে ০ রান করে তিনি বোল্ড হন এবাদতের বলে।

এরপর বাংলাদেশকে দ্রুতই দ্বিতীয় উইকেট এনে দেন সাকিব। ১৫৫ বলে ৮০ রান করা করুণারত্নেকে করা তার বল অফ স্টাম্পে পড়ে টার্ন করে স্টাম্পে আঘাত হানে। গতকাল বিকেলে কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরত পাঠিয়ে কিছুটা স্বস্তিতে রেখে বাংলাদেশের জন্য দিনশেষ করেন তিনি।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *