রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিনামূল্যে মিলবে ফেসবুকের ভেরিফায়েড ব্লু ব্যাজ, লাগবে শুধু সেলফি ভিডিও সুবর্ণচরে প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার হাতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার গোলের পর কেন কেঁদেছেন মেসি ? ‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

পরিবর্তন ছাড়াই দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৬৬৭ Time View

বড় কোন পরিবর্তন ছাড়াই শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ। ঢাকায় টেস্টটি শুরু হবে ২৩ মে।

হাতে চিড় ধরায় দ্বিতীয় টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পেসার শরিফুল ইসলাম। তবে প্রথম টেস্টের স্কোয়াডে থাকা অন্যান্যরা নিজেদের জায়গা ধরে রেখেছেন। এর আগে, ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার সময় হাতের আঙ্গুলের ইনুজরির কারনে প্রথম টেস্টের দলে অর্ন্তুভুক্ত হবার পরও বাদ পড়েন স্পিনার মেহেদি হাসান মিরাজ।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, দ্বিতীয় টেস্টের দলে জায়গা করে নিতে পারেননি মিরাজ। তবে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে মিরাজের ফিট হয়ে ওঠার যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে ।
আজ আবেদিন বলেন, ‘সে দ্রুতই সুস্থ হয়ে উঠছে। আশা করা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তাকে বিবেচনা করা হবে।’

তিনি আরও জানান, ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ মিস করবেন শরিফুল। তবে সীমিত ওভারের সিরিজে তার খেলার সম্ভাবনা রয়েছে।

আবেদিন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ফিট হবার সম্ভাবনা নেই শরিফুলের। তবে সীমিত ওভারের সিরিজে তার খেলার সুযোগ রয়েছে।’
আবেদিন জানান, ঢাকায় ফেরার পর মুস্তাফিজুর রহমান টেস্ট ভবিষ্যত নিয়ে আলোচনা করবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

দ্বিতীয় টেস্টের স্কোয়াড : মোমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহেল, মোসাদ্দেক হোসেন, মোসাদ্দেক হোসেন, এবাদত হোসেন, শহিদুল ইসলাম ও রেজাউর রহমান রাজা।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *