বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল

তামিম সেঞ্চুরিতে জবাব দিচ্ছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৭৩৬ Time View

শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার সেঞ্চুরিতে ৭২ ওভারে ৩ উইকেটে ২২০ রান তুলে তৃতীয় দিনের চা-বিরতিতে গেল বাংলাদেশ। এখনো ১৭৭ রানে পিছিয়ে টাইগাররা। প্রথম ইনিংসে ৩৯৭ রান করেছিলো শ্রীলংকা।

টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি তুলে ১৩৩ রানে অপরাজিত আছেন তামিম।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ৭৬ রান করেছিলো বাংলাদেশ। জয় ৩১ ও তামিম ৩৫ রানে অপরাজিত ছিলেন।

আজ তৃতীয় দিন জয়ের সাথে ১৬২ রানের উদ্বোধনী জুটি গড়েন তামিম। জয় ৫৮ রানে আউট হন। এরপর মিডল-অর্ডারে দ্রুত ফিরেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মোমিনুল হক। দু’জনই ২ রান করে আউট হন।

১৬২ বলে সেঞ্চুরির স্বাদ নেন তামিম। তার সাথে ১৪ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *