সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, লজ্জায় দেশ ছাড়লেন আয়োজক তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

১০০ এর অধিক আবেদন করেও চাকরি হয়নি মাস্টার্স পাস রফিকের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৭৮৭ Time View

বেকারের কান্না কারও চোখে পড়েনা। এক যন্ত্রনাদায়ক জীবনের নাম বেকার। অনেক স্বপ্ন ও বুকভরা আশা নিয়ে বেঁচে থাকতে হয় একজন বেকারকে। প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে এক একটি স্বপ্ন দেখা বেকার তরুণ তরুণীর জীবন। কে শুনে কার কথা, বেকার জীবনে থাকে অনেক ব্যাথা। প্রতিনিয়ত-স্বপ্ন ভাঙ্গে স্বপ্ন দেখা এই মানুষদের। অনেকের স্বপ্ন দাফনে সমাহিত হচ্ছে। বেকার একটা অভিসপ্ত জীবনের নাম। শত সংগ্রামেও অনেকের ভাগ্যের চাকা ঘুরেনা। শুধু মাত্র বেঁচে থাকার নাম বেকার। আজ আমাদের দেশে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার তরুণ-তরুণী। প্রতিনিয়ত তুচ্ছ তাচ্ছিল্যে জীবন পার করতে হচ্ছে তাদের।

শিক্ষিত হয়ে বেকার থাকা যে কত কষ্ট তা একমাত্র ভুক্তভোগীরাই ভাল জানেন। তেমন একজন নোয়াখালী,কবিরহাট উপজেলা, সুন্দলপুরের মো: রফিক উল্যাহ, যিনি গত ১৭ বছর যাবৎ একাধারে একশরও বেশী সরকারী চাকুরীর আবেদন করেন। লিখিত পরীক্ষায় টিকলেও ভাইবাতে টেকেননা, শুধু মাত্র মামা-চাচা কেউ না থাকায়। তিনি প্রথম সপ্ন নিয়ে ২০০৬ সালে আবেদন করেন বাংলাদেশ সেনাবহিনীতে। এভাবে শুরু করেন সরকারি চাকুরির আবেদন। সরকারি প্রায় প্রতিটি সেক্টরে আবেদন করেন তিনি। এমনকি পরিচ্ছন্ন কর্মী পদেও অবেদন করেছেন এই উচ্চশিক্ষিত তরুণ।সর্বশেষ তিনি গত শুক্রবার (১৩ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে পরিক্ষা দিতে এসে আবেগ আপ্লুত হয়ে এসব কথা বলেন। বতর্মানে তার সরকারি চাকুরির আবেদনের বয়স শেষ।

তিনি বলেন, আমার মত ছেলেরা কি সরকারি চাকুরির স্বপ্ন দেখা ভূল? এভাবে হাজারো বেকার যুবক আছে, যারা মাস্টার্স ডিগ্রী শেষ করে বেকার রাস্তায় রাস্তায় ঘুরছে। বাংলাদেশ তখনই উন্নত রাষ্ট্রে পরিণত হবে, যখন প্রতি ঘরে অন্তত একটি করে হলেও সরকারি চাকুরীজীবী থাকবে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *