শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ

দিল্লীর মুন্ডকায় ভয়াবহ অগ্নিকান্ড ২৭ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৬০২ Time View

ভারতে রাজধানী দিল্লীর উপকন্ঠে মুন্ডকা মেট্রো স্টেশনের কাছের একটি ভবনে বড়ো ধরনের অগ্নিকান্ডে অন্তত ২৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৪০ জন।

পুলিশ সূত্রে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার চারতলা ভবনটিতে আগুন লাগে। ওই ভবনে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

ভবনটি থেকে ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পুলিশ জানায়, ভবনের প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত, যা সিসিটিভি ও রাউটার তৈরির কার্যালয়। কোম্পানীর মালিক হরিশ গোয়েল ও বরুন গোয়েলকে আটক করা হয়েছে। এছাড়া ভবনের মালিক মনিশ লাকরাকে চিহ্নিত করা হয়েছে।

ভবনটির উপরের তলায় এর মালিক বসবাস করেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগুনে প্রাণহানির এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। মোদি নিহত প্রত্যেকের জন্য এক লাখ এবং আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এছাড়া দিল্লীর মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীও হতাহতদের জন্য শোক ও সমবেদনা জানিয়েছেন।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *