বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল

ককপিটে সিগারেটের আগুন থেকেই বিধ্বস্ত হয় ইজিপ্টএয়ারের বিমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৭৪৩ Time View

মিশর এয়ারের একটি বিমান ২০১৬ সালে ৬৬ আরোহী নিয়ে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছিল। বুধবার প্রকাশিত ফরাসী বিশেষজ্ঞদের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিমানটির ককপিট থেকে শুরু হওয়া আগুনের কারনে এটি বিধ্বস্ত হয়।

মার্চে প্যারিসের আদালতে জমা দেয়া ১৩৪ পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না। উড্ডয়নের মাঝেই ককপিটের ভেতর সিগারেট জ্বালিয়েছিলেন পাইলট কিংবা কো পাইলট। তাতেই একটি আপদকালীন অক্সিজেন মাস্ক ফুট হয়ে যায়। এবং সেই অক্সিজেনের সংস্পর্শে এসেই সিগারেটের আগুন প্রথমে ককপিট এবং পরে তা পুরো বিমানেই ছড়িয়ে পড়ে। এরপর বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানটির ককপিট ভয়েস রেকর্ডার চালিয়ে তদন্তকারীরা একটি রহস্যজনক সূত্র পান। তাঁরা শুনতে পান, ককপিটের ভিতরেই হাওয়া বেরোনোর মতো খুব মৃদু শব্দ হচ্ছে। পরে তদন্তকারীরা বুঝতে পারেন, সেই সময় পাইলট কিংবা কো পাইলট ধূমপান করছিলেন। তাতেই অক্সিজেন মাস্ক ফুটো হয়ে গ্যাস বেরোতে শুরু করে। তারই শব্দ মাইক্রোফোনে রেকর্ড হয়ে যায়।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ মে ইজিপ্ট এয়ারের এমএস ৮০৪ কায়রোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল প্যারিস থেকে। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ভূমধ্যসাগরে এটি ভেঙে পড়ে। বিমান আরোহীর সকলেই প্রাণ হারায়।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *