বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল দেব-শুভশ্রীর বিয়ে হলে ভালোই হতো: রাজ চক্রবর্তী অ্যান্টার্কটিকার বরফের ৪ হাজার ফুট নিচে মিলল প্রাচীন জঙ্গল ও নদীর অস্তিত্ব! অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম : ভবঘুরে সম্রাট বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ: কনে বদলের অভিযোগ গড়িয়েছে আদালতে, বর কারাগারে

পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ Time View

পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত নিশ্চিতে নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত কমিশনের প্রতিবেদনই এ ক্ষেত্রে চূড়ান্ত হিসেবে ধরা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাতবরণকারী সেনা কর্মকর্তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে বিগত অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই যথোপযুক্ত এবং যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি ‘জাতীয় তদন্ত কমিশন’ গঠন করেছিল। সেই কমিশন তাদের কাজ শেষ করেছে এবং তাদের তদন্ত প্রতিবেদন বর্তমানে আমাদের (বর্তমান সরকারের) হাতে রয়েছে।”

তিনি আরও বলেন, “যেহেতু একটি উচ্চপর্যায়ের কমিশন ইতিমধ্যেই বিষয়টি তদন্ত করেছে, তাই নতুন করে আরেকটি কমিশন গঠন করা মানে সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয়। ফলে নতুন কোনো কমিশনের প্রয়োজন নেই।”


এখন সরকারের করণীয় কী—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের সরকারের মূল লক্ষ্য হলো, বিদ্যমান তদন্ত প্রতিবেদনে যেসব সুপারিশ করা হয়েছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে।”

এর আগে, দিবসটি উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী বনানী সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। এ সময় তিন বাহিনীর প্রধানগণ এবং নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন।

 

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *