সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, লজ্জায় দেশ ছাড়লেন আয়োজক তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

হঠাৎ এলপিজি সিলিন্ডার উধাও, দিনভর ভোগান্তির পর ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ Time View

সারাদেশে হঠাৎ করেই এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চরম ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহকরা। দিনভর রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের কোথাও গ্যাস সিলিন্ডার না পেয়ে অনেকেই খালি হাতে ঘরে ফিরতে বাধ্য হন। তবে দিনের শেষে স্বস্তির খবর মিলেছে—বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ীরা।


বৃহস্পতিবার সকাল থেকেই পাড়া-মহল্লার দোকানগুলোতে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট দেখা দেয়। রান্না করার জ্বালানি ফুরিয়ে যাওয়ায় গৃহস্থালি কাজে স্থবিরতা নেমে আসে। ভুক্তভোগী গ্রাহকরা জানান, তারা একের পর এক দোকান ঘুরেও সিলিন্ডার পাননি। দ্রুত সময়ের মধ্যে এই সংকট সমাধানে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন।


পরিবেশক ও রিটেইলাররা জানান, উৎপাদনকারী বা মূল সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে সিলিন্ডার সরবরাহ না করায় বাজারে কৃত্রিম সংকট ও ঘাটতি তৈরি হয়। মূলত, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বন্ধ করা এবং ভোক্তাপর্যায়ে এলপিজির দাম বাড়ানোর দাবিতে ব্যবসায়ীরা এই অঘোষিত ধর্মঘট বা বিক্রি বন্ধের কর্মসূচি পালন করছিলেন।


দিনভর অচলাবস্থার পর বিকেলের দিকে নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে এলপিজি গ্যাস ব্যবসায়ীদের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় দাবি-দাওয়ার বিষয়ে আশ্বাসের প্রেক্ষিতে ব্যবসায়ীরা তাদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

ধর্মঘট প্রত্যাহারের ফলে আগামীকাল (শুক্রবার) সকাল থেকেই সারাদেশে এলপিজি সিলিন্ডারের সরবরাহ ও বিক্রি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *