বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অ্যান্টার্কটিকার বরফের ৪ হাজার ফুট নিচে মিলল প্রাচীন জঙ্গল ও নদীর অস্তিত্ব! অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম : ভবঘুরে সম্রাট বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ: কনে বদলের অভিযোগ গড়িয়েছে আদালতে, বর কারাগারে আজ থেকে ৪ দিনের কর্মসূচিতে নামছেন ৭ কলেজের শিক্ষার্থীরা ফেসবুকের বিশ্বসেরা ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান, পেছনে ফেললেন ট্রাম্পকেও আসন সমঝোতার টানাপোড়েন: ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াতের বৈঠকে ৯ দলের নেতারা গুঞ্জনই সত্যি হলো: আজ বিয়ের পিঁড়িতে রাফসান সাবাব ও জেফার দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ‘ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে’—নিজের সেই বক্তব্য কাঠগড়ায় দাঁড়িয়ে শুনলেন পলক ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে: হাসনাত আবদুল্লাহ

নীলুর কণ্ঠে এলো ‘যতই তোমায় ভালোবাসি’

Rasel Ahammed Razib
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৯৯৭ Time View

নব্বই দশকের আধুনিক বাংলা গানের জনপ্রিয় গায়কদের একজন মখলেছুল ইসলাম নীলু। ‘সুখপাখি উড়ে গেছে’, ‘সাগরের নীল থেকে’, ‘তোমারই জন্যে’, ‘আমার যে দিকটায় তুমি’, ‘বরষার রিমঝিম’-এমন অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত এই শিল্পী তিন যুগের ক্যারিয়ারে ছয়টি একক অ্যালবামও প্রকাশ করেছেন। গেয়েছেন অসংখ্য অনুষ্ঠানে।

শনিবার (২১ অক্টোবর) নতুন গান-ভিডিও নিয়ে হাজির হয়েছেন মখলেছুল ইসলাম নীলু। যার শিরোনাম ‘যতই তোমায় ভালোবাসি’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

সুর করেছেন শাওন গানওয়ালা। সংগীতায়োজনে আদিব কবির। গানের সঙ্গে মিল রেখে গল্প সাজিয়ে এর ভিডিও নির্মাণ করেন সৈকত রেজা। ভিডিওতে মডেল হয়েছেন তারেক তাজ ও সাথী।

গানটি নিয়ে মখলেছুল ইসলাম নীলু বলেন, ‘আমরা যখন গভীরভাবে কারো প্রেমে পড়ি তখন তাকে যতই ভালোবাসি না কেন তা অল্প মনে হয়। আরো আরো ভালোবাসার আকুলতায় ভরে ওঠে প্রেমিক মন। এমনই গল্পে ফুটে উঠেছে গানটির কথায়। ভিডিওটিও করা হয়েছে সে অনুযায়ী। শুদ্ধ ও সুরেলা গান যারা পছন্দ করেন তাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। ’ ‘যতই তোমায় ভালোবাসি’ উন্মুক্ত হয়েছে ইউটিউবে ডেডলাইন মিউজিকের চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *