শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ

মালয়েশিয়ায় করোনায় নতুন করে ২ হাজার ৭২০ জন আক্রান্ত, ৩জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৪৪৮ Time View

মালয়েশিয়ায় রোববার মধ্যরাত পর্যন্ত মহামারি করোনাভাইারাসে নতুন করে ২,৭২০ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ৪,৬৫২,৬৫১ জনে দাঁড়ালো। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা উপাত্ত অনুযায়ী, এদের মধ্যে ২,৭১৫ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে এবং বাকি পাঁচজন বিদেশ ফেরত। এদিকে ২৪ ঘণ্টায় নতুন করে তিন জনের মৃত্যু হওয়ায় দেশটিতে এনিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৩৫,৯১৪ জনে দাঁড়ালো।

মন্ত্রণালয় জানায়, একই সময়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত ৪,০১২ জন সুস্থ হয়ে উঠায় হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মানুষের সংখ্যা বেড়ে মোট ৪,৫৬৭,৪৮৫ জনে দাঁড়ালো। বর্তমানে দেশটিতে ৪৮,২৫২ চিকিৎসাধীন রোগি রয়েছে। এদের মধ্যে ৫৪ জনকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে এবং তাদের মধ্যে ৩২ জনকে অক্সিজেন দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মালয়েশিয়ায় রোববার ১২,৫৮০ জ কে টিকা দেওয়া হয়। দেশটির মোট জনসংখ্যার ৮৫.৯ শতাংশ কমপক্ষে প্রথম ডোজ, ৮৪ শতাংশ দ্বিতীয় ডোজ, ৪৯.৫ শতাংশ প্রথম বুস্টার ডোজ এবং ০.৯ শতাংশ দ্বিতীয় বুস্টার ডোজ টিকা নিয়েছেন।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *