বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল দেব-শুভশ্রীর বিয়ে হলে ভালোই হতো: রাজ চক্রবর্তী অ্যান্টার্কটিকার বরফের ৪ হাজার ফুট নিচে মিলল প্রাচীন জঙ্গল ও নদীর অস্তিত্ব! অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম : ভবঘুরে সম্রাট বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ: কনে বদলের অভিযোগ গড়িয়েছে আদালতে, বর কারাগারে আজ থেকে ৪ দিনের কর্মসূচিতে নামছেন ৭ কলেজের শিক্ষার্থীরা ফেসবুকের বিশ্বসেরা ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান, পেছনে ফেললেন ট্রাম্পকেও আসন সমঝোতার টানাপোড়েন: ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াতের বৈঠকে ৯ দলের নেতারা গুঞ্জনই সত্যি হলো: আজ বিয়ের পিঁড়িতে রাফসান সাবাব ও জেফার দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

কুমিল্লায় প্রাইভেটকার খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৪৮৭ Time View

কুমিল্লাঃ জেলার দেবীদ্বারে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (২৪ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার বনানীপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে গিয়াস উদ্দিন ফরাজী (৫০), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) এবং শ্যালিকা নাজমা আক্তার (৪৫)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সাহারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশে গাছের সাঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটিও উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, নিহত গিয়াস উদ্দিন গাড়িটি চালিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি ফেনীতে যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও শ্যালিকা।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *