মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিনামূল্যে মিলবে ফেসবুকের ভেরিফায়েড ব্লু ব্যাজ, লাগবে শুধু সেলফি ভিডিও সুবর্ণচরে প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার হাতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার গোলের পর কেন কেঁদেছেন মেসি ? ‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

নোয়াখালীতে জিনের বাদশাসহ ৬ প্রতারক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৭২৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে জ্বীনের বাদশাসহ ৬ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি সীম. সীমের খোসা ও প্রতারনার কাজে ব্যবহৃত ১টি ম্যাগনেন্ট ও ১০টি ধাতব মুদ্রা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, প্রতারক চক্রের সক্রিয় সদস্য আব্দুল মমিন (৬১), ইমাম উদ্দিন রাসেল (৩৫), আজিজুল হক (৪১), মোঃ নুরনবী মানিক (৪৭) নজরুল ইসলাম (২৬) মো. নুর হোসেন (৫০)।

বুধবার (২০ জুলাই) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,উক্ত আসামীগণ ২০১৮ সাল হইতে বিভিন্ন মানুষকে প্রতারণা করে ১নং আসামী জ্বীনের বাদশা সাজিয়া রাতের বেলায় ফোন দিয়া প্রলোভন ও প্রতারণা করিয়া বিকাশ ও নগদে এবং ম্যাগনেন্ট দেখাইয়া বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে যায়। আসামিদের জিজ্ঞাসাবাদে তাহারা মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে। তারা প্রতারণা করে ৩ জন থেকে মোট এক কোটি পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ওসি আরো জানায়, প্রতারণার কাজে ব্যবহৃত মূল ম্যাগনেন্টি পলাতক আসামি রিপনের কাছে রহিয়াছে। অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
বার্তা প্রেরক

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *