শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ

যৌথ অভিযানে রুট পারমিটবিহীন ১৩টি বাস ডাম্পিং

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৩৮৯ Time View

রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে যৌথ চিরুনি অভিযানে রুট পারমিটবিহীন ও পারমিট ভায়োলেশনের অপরাধে ১৩টি বাস ডাম্পিং করা হয়েছে। এ সময় ২৪টি মামলায় ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আজ রাজধানীর রায়েরবাগ, রমনা ও বসিলা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

দক্ষিণ সিটির অধিভুক্ত শ্যামপুরের রায়েরবাগ এলাকায় দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক ও বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম, রমনাস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এলাকায় দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ও বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ এবং উত্তর সিটি কর্পোরেশনের অধিভুক্ত বসিলা এলাকায় বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন এসব অভিযান পরিচালনা করেন।

বিগত ২২ জুন অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভার সিদ্ধান্তের আলোকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ঢাকা নগর পরিবহনের ২১ নম্বর রুটে চলাচলকারী সকল অবৈধ ও রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে আজ থেকে দুই সপ্তাহব্যাপী এই যৌথ চিরুনি অভিযান শুরু হয়েছে। আগামী ২৮ জুলাই পর্যন্ত অভিযান চলমান থাকবে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *