বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল দেব-শুভশ্রীর বিয়ে হলে ভালোই হতো: রাজ চক্রবর্তী অ্যান্টার্কটিকার বরফের ৪ হাজার ফুট নিচে মিলল প্রাচীন জঙ্গল ও নদীর অস্তিত্ব! অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম : ভবঘুরে সম্রাট বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ: কনে বদলের অভিযোগ গড়িয়েছে আদালতে, বর কারাগারে আজ থেকে ৪ দিনের কর্মসূচিতে নামছেন ৭ কলেজের শিক্ষার্থীরা ফেসবুকের বিশ্বসেরা ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান, পেছনে ফেললেন ট্রাম্পকেও আসন সমঝোতার টানাপোড়েন: ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াতের বৈঠকে ৯ দলের নেতারা গুঞ্জনই সত্যি হলো: আজ বিয়ের পিঁড়িতে রাফসান সাবাব ও জেফার দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

হজে গিয়ে ২২ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরলেন ৯৯৬৪ হাজি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৪৬৬ Time View

ঢাকাঃ হজের পর সৌদি আরবে আরও এক বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন। এ নিয়ে এবার হজে গিয়ে মারা গেলেন ২২ জন। সর্বশেষ রোববার (১৭ জুলাই) ময়মনসিংহ জেলার মোছা. মমতাজ বেগম (৪৯) পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর- EE0210200। অন্যদিকে হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৯ হাজার ৯৬৪ জন হাজি।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

মারা যাওয়া হজযাত্রী/হাজিদের মধ্যে পুরুষ ১৫ ও মহিলা ৭ জন। তাদের মাঝে মক্কায় ১৮, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। এর আগে ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। এরপর হাজিদের ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, চারদিনে মোট ৯ হাজার ৯৬৪ জন হাজি দেশে ফিরেছেন। মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ২৭টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, সৌদিয়ার ১৩টি ও ফ্লাইনাসের ৩টি ফ্লাইট রয়েছে। হাজিদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে আরও জানিয়েছে, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সৌদি আরবে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫১০ ফ্লাইটযোগে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে সৌদি আরব ত্যাগ করেছেন। হজ ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *