শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ

চাঁদাবাজি: দুই সার্জেন্টসহ ১০ পুলিশ প্রত্যাহার

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৬৫০ Time View

রাজধানীতে ট্রাফিক পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ নগরবাসী। চাঁদাবাজির শিকার হচ্ছে গণপরিবহন ও মোটরসাইকেল। গণপরিবহনের মধ্যে শহর ও শহরতলি রুটে চলাচলকারী প্রায় ১৫ হাজার বাস রয়েছে। ঢাকায় চলাচলকারী ৩ হাজার সিএনজি চালিত অটোরিকশাও প্রতিনিয়ত কাগজপত্র যাচাইয়ের নামে চাঁদাবাজির শিকার হচ্ছে। অ্যাপসের মাধ্যমে ভাড়ায় চালিত মোটরসাইকেলগুলোও ট্রাফিক পুলিশের চাঁদাবাজির শিকার হচ্ছে।

প্রতিদিন রাত ৮টার পর থেকে গভীর রাত পর্যন্ত সার্জেন্ট ও ট্রাফিক কনস্টেবলরা যেখানে সেখানে যানবাহন থামিয়ে কাগজপত্র চেক করার নামে চাঁদা আদায় করেন বলে অভিযোগ রয়েছে।

শুধু তাই নয়, সার্জেন্ট ও ট্রাফিক কনস্টেবলদের টার্গেট এখন ছোট পিকআপ গাড়ি। বাসা পরিবর্তন ও বড় ধরনের কেনাকাটার জন্য মালামাল পরিবহন করতে ছোট পিকআপ গাড়ি ব্যবহার হয়। এসব ছোট পিকআপ গাড়ির চালকদের বেশির ভাগেরই লাইসেন্স নেই। এই সুযোগটি কাজে লাগায় সার্জেন্ট ও ট্রাফিক কনস্টেবলরা। সড়কের মোড়ে এসব পিকআপ গাড়ি দেখলেই সার্জেন্ট ও কনস্টেবলরা আটক করে ২০০ টাকা চাঁদা নেয়। আবার রেন্ট-এ-কারের মাইক্রোবাস তো হরহামেশাই চাঁদাবাজি শিকার হচ্ছে। রেন্ট-এ-কার প্রতিষ্ঠানগুলো থেকে সার্জেন্টরা মাসিক চুক্তিভিক্তিক চাঁদা নেয়।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *