সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, লজ্জায় দেশ ছাড়লেন আয়োজক তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৯৮৮ Time View

সাভারে শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে শিক্ষা অধিকার আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে অব্যাহতভাবে শিক্ষক হত্যা, নির্যাতনের নিন্দা জানান। একই সাথে সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। নড়াইলের ঘটনায় প্রশাসনের উপস্থিত কর্তাব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, সংশ্লিষ্ট জেলার ডিসি ও এসপি প্রত্যাহার এবং রাষ্ট্রের নিরাপত্তা ও শিক্ষার ব্যবস্থার উন্নয়নে ব্যর্থ স্বরাস্ট্র মন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়।

সংগঠনের আহবায়ক সাহাদাত হোসেন রিকাউনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক এ্যডভোকেট কাউসার নিয়াজী, সদস্য সচিব জামাল হোসেন বিষাদ, উন্নয়ন সংস্থা এসোগড়ির নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের তথ্য ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবিদুর রহমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক লিটন চন্দ্র ভৌমিক, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মো. সেলিম প্রমূখ।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *