বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল

ভারতে বন্যা ও ভূমিধসে ২৫ জনের মৃত্যু, ৪০ জন নিঁখোজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৩৫৭ Time View

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিধসের তৃতীয় দিনে শনিবার ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া লোকদের অনুসন্ধান চালিয়ে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং প্রায় ৪০ জন এখনো নিঁখোজ রয়েছে।

নিরাপত্তা বাহিনী এবং বিপর্যয় ত্রাণ টিমের সদস্যরা মনিপুর রাজ্যের একটি রেলওয়ে নির্মাণ ক্যাম্পের ধ্বংসস্তুপের নিচে আরো আটকে পড়া লোকদের জীবিত উদ্ধারে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিহতদের বেশির ভাগই ছিল আঞ্চলিক আর্মির সংরক্ষিত সেনা সদস্য যারা রেলওয়ে প্রকল্পে কাজ করছিল।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, চাপা পড়া লোকদের মধ্যে এ পর্যন্ত ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, রাতে আর কাউকে উদ্ধার করা যায়নি। ১২ জন সংরক্ষিত সেনা ও ২৬ জন বেসামরিক লোক এখনো নিঁখোজ রয়েছে।
মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং বলেছেন, বৃষ্টিপাতে ভূমিধসের পরিস্থিতি আরো ‘গুরুতর নাজুক’ এবং বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

ভারতের দুর্গম উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের বিপর্যয় বৃদ্ধি পেয়েছে।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *