বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল দেব-শুভশ্রীর বিয়ে হলে ভালোই হতো: রাজ চক্রবর্তী অ্যান্টার্কটিকার বরফের ৪ হাজার ফুট নিচে মিলল প্রাচীন জঙ্গল ও নদীর অস্তিত্ব! অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম : ভবঘুরে সম্রাট বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ: কনে বদলের অভিযোগ গড়িয়েছে আদালতে, বর কারাগারে আজ থেকে ৪ দিনের কর্মসূচিতে নামছেন ৭ কলেজের শিক্ষার্থীরা ফেসবুকের বিশ্বসেরা ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান, পেছনে ফেললেন ট্রাম্পকেও আসন সমঝোতার টানাপোড়েন: ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াতের বৈঠকে ৯ দলের নেতারা গুঞ্জনই সত্যি হলো: আজ বিয়ের পিঁড়িতে রাফসান সাবাব ও জেফার দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

প্রাক্তন স্বামীর বিয়ের, শুভেচ্ছা জানালেন ফারিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৩৯৫ Time View

দীর্ঘদিনের প্রেমিক হারুনুর রশীদ অপুকে অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ে করেছিলেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। সেই সংসার টিকেছিল এক বছর ৯ মাস।

এরপর জাহিন রহমানের সঙ্গে নতুন করে ঘর বেঁধেছেন অভিনেত্রী। সেই খবর গণমাধ্যমে এসেছে চলতি বছরের মে মাসে। যদিও এই বিয়ে নিয়ে এখনও নিশ্চুপ ফারিয়া।

এবার নতুন খবর, ফের বিয়ে করেছেন শবনম ফারিয়ার প্রাক্তন স্বামী হারুনুর রশীদ অপু। ফারিয়ার সঙ্গে বিচ্ছেদের পর আবারও নতুন করে ঘর বাঁধলেন তিনি।

এদিকে প্রাক্তন স্বামীর বিয়ের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিতে শেয়ার করে শুভেচ্ছাও জানিয়েছেন ফারিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘অভিনন্দন, শুভকামনা।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিয়েবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি চাকরিজীবী হারুন অর রশীদ অপু। এর আগে ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর বন্ধুত্ব এবং প্রেম। তিন বছর পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটি বদল হয় তাদের।

বিয়ের ঠিক এক বছর নয় মাসের মধ্যে বিচ্ছেদ ঘটে ফারিয়ার। ২০২০ সালে বর হারুন অর রশীদ অপুকে ডিভোর্স দেন তিনি। দুজনের সম্মতিতেই এই বিচ্ছেদ হয়েছে বলে সেসময় জানিয়েছেন এই অভিনেত্রী।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *