বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অ্যান্টার্কটিকার বরফের ৪ হাজার ফুট নিচে মিলল প্রাচীন জঙ্গল ও নদীর অস্তিত্ব! অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম : ভবঘুরে সম্রাট বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ: কনে বদলের অভিযোগ গড়িয়েছে আদালতে, বর কারাগারে আজ থেকে ৪ দিনের কর্মসূচিতে নামছেন ৭ কলেজের শিক্ষার্থীরা ফেসবুকের বিশ্বসেরা ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান, পেছনে ফেললেন ট্রাম্পকেও আসন সমঝোতার টানাপোড়েন: ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াতের বৈঠকে ৯ দলের নেতারা গুঞ্জনই সত্যি হলো: আজ বিয়ের পিঁড়িতে রাফসান সাবাব ও জেফার দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ‘ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে’—নিজের সেই বক্তব্য কাঠগড়ায় দাঁড়িয়ে শুনলেন পলক ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে: হাসনাত আবদুল্লাহ

গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৭২ Time View

জেলায় ক্ষমা বিশ্বাস হত্যা মামলায় অজিত বাগচী নামের একজনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেনে আদালত। সেই সাথে তাকে ১লাখ টাকা জরিমানাও করা হয়েছে। গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো: আব্বাস উদ্দীন বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী পলাতক রয়েছে। মামলার অপর আসামীকে খালাস দেয়া হয়েছে। মামলা সূত্রে জানাগেছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খোর্দ্দ দূর্বাশুর গ্রামের রমেশ বাগচীর ছেলে দন্ডপ্রাপ্ত আসামী অজিত বাগচী নিহত ক্ষমা বিশ্বাসের মেয়ে তপু বিশ্বাসকে বিয়ে করার জন্য ঘটনার এক বছর আগে প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ওই পরিবারকে হুমকি দিয়ে আসছিল আসামীরা।

২০১৩ সালের ১৩ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে পূজার অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন ক্ষমা বিশ্বাস, মেয়ে তপু বিশ্বাস, ছেলে অপু বিশ্বাস ও বোন স্বপ্না। পথিমধ্যে তপুকে জোর করে ছিনিয়ে নেওয়ার সময় মা ক্ষমা বিশ্বাস বাধা দিলে অজিত বাগচী তার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় ছেলে অপু বিশ্বাসও আহত হন।
এ ঘটনায় পরের দিন মুকসুদপুর থানায় দু’জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ সাক্ষ্যপ্রমান শেষে বিচারক এই রায় প্রদান করেন।

সরকার পক্ষে এপিপি শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে ফজলুল হক খান মামলাটি পরিচালনা করেন।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *