বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ মাত্র ২৯ কার্যদিবসে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সরাইলে চিপসের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষক হারে সবার পেছনে বাংলাদেশ জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল

প্রভাসের বর্তমান পারিশ্রমিক ১২০ কোটি!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৯২৭ Time View

পূরো-ভারতীয় দর্শককে মাথায় রেখে এখন যে সমস্ত ছবি তৈরি হচ্ছে বাজেটের দিক থেকে সেখানে তালিকায় উপরের দিকে রয়েছে ‘আদিপুরুষ’।

রামায়ণের কাহিনি নির্ভর ও ওম রাউত পরিচালিত এই ছবিতে রামের চরিত্রে রয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। কিন্তু শোনা যাচ্ছে ছবির বাজেট বাড়তে চলেছে। কারণ প্রভাস তাঁর পারিশ্রমিক প্রায় কুড়ি শতাংশ বাড়াতে চাইছেন। ফলে পারিশ্রমিকের পরিমাণ দাঁড়াচ্ছে ১২০ কোটি টাকা! ফলে প্রযোজকদের কপালে আপাতত চিন্তার ভাঁজ। ছবির অনেকটাই শ্যুটিং হয়ে গিয়েছে।

এমতাবস্থায় প্রভাসের দাবি মেনে নেওয়া ছাড়া নির্মাতাদের কাছে আর কোনও পথ খোলা নেই। সূত্রের খবর, ছবির প্রযোজনা সংস্থা পর্দার ‘বাহুবলী’র সঙ্গে একপ্রস্থ আলোচনায় বসতে চাইছেন। কিন্তু তাতে শেষপর্যন্ত চিঁড়ে ভিজবে কি না সেটাই দেখার।

উল্লেখ্য, প্রভাস ছাড়াও বলিউড থেকে এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, সইফ আলি খান ও কৃতী শ্যানন।

সূত্র: বর্তমান

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *