বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ লেবাননে স্থল অভিযান চালানোর ঘোষণা ইসরায়েলের রাজধানী ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস যুক্তরাষ্ট্রের কাছে ‘অনন্তকাল’ যুদ্ধ করার মতো অস্ত্রের মজুত আছে: ট্রাম্প পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

বন্যা চলে গেলেই পরীক্ষা নেয়া হবে : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৬৬৩ Time View

বন্যার প্রাদুর্ভাব চলে গেলেই শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, বন্যা প্রাদুর্ভাব চলে গেলেই কোনো পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ নিয়ে বাধা থাকবে না। শিক্ষার্থীরা অনায়াসে পরীক্ষা দিতে পারবে। তখনই পরীক্ষা নেওয়া হবে।

আজ শনিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর  পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিতবরণ দাশ প্রমুখ।

ডা. দীপু মনি  আরো বলেন, আজ পদ্মা সেতু নির্মাণের কারণে বাংলাদেশের আত্মবিশ্বাস জেগেছে। পদ্মার কারণে  দেশের দক্ষতা ও সৃজনশীলতার চ্যালেঞ্জ জেগেছে। অনেকে অনেক কিছু দিয়ে পদ্মাকে ব্যাখ্যা করেন। কিন্তু আমার কাছে মনে হয় এই যে সেতু হয়েছে, তা আর কিছু না, তা বঙ্গবন্ধু কন্যার শোককে শক্তিতে পরিণত করার একটা বড় স্তম্ভ। শেখ হাসিনা সকল বাধা অতিক্রম করে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। এটিই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *