সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, লজ্জায় দেশ ছাড়লেন আয়োজক তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ঘিরে নাশকতা পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্য নেই : র‌্যাব ডিজি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৬৪৬ Time View

আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে কোন নাশকতা বা হামলার সুনির্দিষ্ট কোন তথ্য নেই বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্যের ভিত্তিতে এসব তথ্য পাওয়া গেছে। তবুও সর্বোচ্চ সর্তক অবস্থানে র‌্যাব।

বুধবার দুপুরে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে তিনি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

র‌্যাব মহাপরিচালক আরো বলেন, নাশকতাসহ যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য র‌্যাব-এর প্রতিটি টিমের পেট্রেল জোড়দার করা হয়েছে। নিরাপত্তা তল্লাশী চলমান থাকবে। পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে কোন ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য প্রচার প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

র‌্যাব ডিজি বলেন, সারাদেশের র‌্যাবের সাইবার টিম তৎপর রয়েছে। কেউ কোন ধরনের অপরাধ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিবে র‌্যাব। শুধু পদ্মা সেতু নয়, সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশবাসীকে স্বাচ্ছন্দে পদ্মা সেতুর অনুষ্ঠানে আসার আহবান জানান তিনি।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *