সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, লজ্জায় দেশ ছাড়লেন আয়োজক তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা: এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং ২০২৬ সালে হজে যাচ্ছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে পারে ১ জুলাই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৬১ Time View

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ১০ জুলাই ঈদের সম্ভাব্য তারিখ ধরে এ টিকিট বিক্রি করা হবে।

সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে রেলওয়ে সূত্র।

জানতে চাইলে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, ১ জুলাই টিকিট বিক্রি শুরু হবে, এটা এখনো চূড়ান্ত হয়নি। আমরা এখন টিকিট বিক্রি ও ট্রেন চলাচলের শিডিউল তৈরি করছি।
বুধবার (২২ জুন) রেল ভবনে সংবাদ সম্মেলন করে টিকিট বিক্রির আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

এর আগে টিকিট বিক্রি বা শিডিউল নিয়ে কিছু বলা যাবে না। রেলওয়ে সূত্র জানায়, সাধারণত ঈদ যাত্রার পাঁচদিন আগের অগ্রিম টিকিট বিক্রি করা হয়। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। গত ১৪ জুন রেল ভবনে এক সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
এ সিদ্ধান্ত অনুযায়ী ট্রেনের ৫ জুলাইয়ের টিকিট ১ জুলাই, ৬ জুলাইয়ের টিকিট ২ জুলাই, ৭ জুলাইয়ের টিকিট ৩ জুলাই, ৮ জুলাইয়ের টিকিট ৪ জুলাই এবং ৯ জুলাইয়ের টিকিট ৫ জুলাই বিক্রি করা হবে।

 

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *