শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও নেপথ্য কারিগর থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি: চরম সংকটে পেলেন ইরানের নেতৃত্ব পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, মিলছে না তেল ‘হামলা না করলে ২ সপ্তাহেই পরমাণু বোমা বানাত ইরান’: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ

হাওরে নৌকাডুবি: বাবা-ছেলেসহ ৩ জনের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩২২ Time View

ইটনা হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (১৪ জুন) সকাল ৯টায় উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এনশহিলার হাওর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (১৩ জুন) বিকেলে উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এন সহিলা গ্রামের সামনের হাওরে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জের হালগড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সিরাজ উদ্দিন (৬০) ও তার ছেলে ওয়াসিম (৩৫) এবং তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মো. মাসুদ (২৫)।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী জানান, সোমবার সকালে ইঞ্জিনচালিত নৌকায় জেলার তাড়াইল উপজেলার দামিহা এলাকা থেকে কাঁঠাল নিয়ে ইটনা সদর ইউনিয়নের বেতেগার উদ্দেশে যাত্রা করেন পাঁচজন। দুপুরে বড়িবাড়ী ইউনিয়নের এনশহিলার হাওরে নৌকাটি পৌঁছালে প্রবল বাতাসের মুখে পড়ে। বাতাসের তীব্রতায় নৌকাটি উল্টে যায়। এ সময় দুইজন সাঁতরে মাছ ধরার নৌকায় ওঠে যান। কিন্তু বাবা-ছেলেসহ তিনজন তলিয়ে যান।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের চার সদস্যের একটি দল বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে আসে। ডুবুরি দল রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের কোনো খোঁজ পায়নি। রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করে  ফিরে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার সকাল ৮টায় উদ্ধার অভিযান শুরু করলে ৯টার দিকে ডুবে যাওয়া নৌকার ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *